দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৮টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় নিশ্চিত করেছে বিজেপি। এর মধ্য দিয়ে শেষ হলো তৃণমূল কংগ্রেসের টানা প্রায় ১৫ বছরের শাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, মোট ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৮টিতে জয় পেয়েছে, আর তৃণমূল পেয়েছে ৭৯টি আসন।
নির্বাচন কমিশন জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে নির্বাচনী অনিয়মের অভিযোগে ভোট বাতিল করা হয়েছে। ওই আসনে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ এবং ২৪ মে গণনা অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে সিপিএম পেয়েছে ১টি, কংগ্রেস ২টি এবং অন্যান্য দল ৩টি আসন।
নিজের আসন ভবানীপুরেও হেরে গেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে নন্দীগ্রামে পরাজয়ের পর এবার ভবানীপুরেও পরাস্ত হয়েছেন তিনি। দুই ক্ষেত্রেই তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী।
ভোট গণনার শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথম দিকের কয়েক রাউন্ডে পাল্টাপাল্টি এগিয়ে থাকলেও পরে ব্যবধান কমিয়ে ষোড়শ রাউন্ডে এগিয়ে যান শুভেন্দু অধিকারী এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।
২০১১ সাল থেকে টানা ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন। তবে এবারের নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাধ্যমে তার দীর্ঘ শাসনের অবসান ঘটল।
এমএস/